বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

পরিচ্ছন্ন রাজনৈতিক শাহজাহান চৌধুরী উখিয়া টেকনাফের আলোকবর্তিকা

এম আর আয়াজ রবি / ২৭৪ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

  • আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র কান্ডারী হিসেবে অপ্রতিরোধ্য

।। এম আর আয়াজ রবি।।

‘নেতা জন্ম গ্রহণ করেন না, নেতা তৈরি হয়’ অর্থাৎ নেতৃত্বের গুণাবলী জন্মগতভাবে পাওয়া যায় না, বরং পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ, অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে তা বিকশিত হয়। যদিওবা কিছু মানুষের মধ্যে নেতৃত্বের কিছু সহজাত বৈশিষ্ট্য জন্মলব্ধ-যা তাদের নেতৃত্ব প্রদানে সহায়ক হিসেবে ভুমিকা পালন করে, তবে প্রকৃত নেতৃত্ব তৈরি হয় ব্যক্তির অধ্যবসায়, প্রচেষ্টা, শিখন, প্রশিক্ষণ, একাগ্রতা এবং মানুষের চোখ, মুখ ও অন্তরের ভাষা অনুশীলনের মাধ্যমে। কথায় বলে He is the real Leader who knows the ways, goes the ways and shows the ways.
দক্ষিণ চট্টগ্রামের ক্ষণজন্মা পুরুষ শাহজাহান চৌধুরী তেমনই একজন ব্যক্তিত্ব-যিনি একাধারে রাজনীতিবিদ, গবেষক, মানবতার ফেরিওয়ালা আপাদমস্তক সজ্জন ব্যক্তি হিসেবে সাধারণ মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তিনি আপামর জনসাধারণের মুক্তির ভাষা যেমন বুঝেন ও পাশে থাকেন, তেমনি রাজনীতির কন্টাকাকীর্ণ পথ জানেন, বুঝেন ও নতুনদের আলোরদিশারী হয়ে পথ দেখান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক হুইপ ও মহান সংসদের চার বারের সাংসদ। তিনি ১৯৫২ সালে ৩১ ডিসেম্বর,
কক্সবাজার জেলায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা আবুল কাশেম চৌধুরী অবিভক্ত রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং তার পিতামহ মকবুল আহমদ চৌধুরী অবিভক্ত রাজাপালং ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। তিনি জন্মভূমি উখিয়া থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে চট্রগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ১৯৭৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব নিয়ে বিএ ( অনার্স) সম্পন্ন করেন।

তিনি একাধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি ( সাবেক) মেজর জিয়াউর রহমানের একনিষ্ট সহচর, সহযোদ্ধা ছিলেন। বিএনপির তৎকালীন কক্সবাজার মহকুমা কমিটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি দলকে সংগঠিত ও শক্তিশালী করার জন্য বিশাল ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে তিনি কক্সবাজার জেলা বিএনপির দ্বিতীয় বারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৭৯ সালের স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন চট্টগ্রাম-১৮ ( রামু, উখিয়া ও টেকনাফ) আসন থেকে মাত্র ২৮ বছরের টগবগে যুবক হিসেবে গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ( তবে ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে নানামূখী ষড়যন্ত্র ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ফসল ঘরে তুলতে সক্ষম হননি।)

তিনি ৫ম জাতীয় সংসদে পার্বত্য চট্রগ্রামে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমেদ এর নেতৃত্বে সর্বদলীয় সংসদীয় কমিটির অন্যতম সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ছিলেন। অষ্টম জাতীয় সংসদে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একসময় জাতীয় সংসদের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন দক্ষতার সঙ্গে, যা তাঁর সাংসদীয় প্রজ্ঞা ও অভিজ্ঞতার প্রমাণ বহন করে। বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ আমলে এক কঠিন সময়ে বিএনপির জেলা সভাপতি হিসেবে জটিল পরিবেশ পরিস্থিতি মোকাবিলা করে- দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে তৃণমুলকে একটি শক্ত ভিত্তির উপর গড়ে তুলেছিলেন। ব্যক্তি শাহজাহান চৌধুরীর ব্যক্তিত্ব, নেতৃত্বের গুণাবলি, অসাধারণ দায়িত্ব ও কর্তব্যবোধের কারণে তিনি সামনে থেকে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করে দলকে একপ্রকার খাদের কিনারা থেকে রক্ষা করেছেন। ২০০৬ সালের পর বিএনপি সরকার ক্ষমতা ছাড়লেও, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, মামলা-হামলাসহ নানা নির্যাতন, নিপীড়নের মুখেও তিনি নেতৃত্বের দৃঢ়বলে বলীয়ান হয়ে, ভয়কে জয়করে একপ্রকার নির্ভীকভাবে তৃণমুলকে ও তৃণমুলের মানুষকে হ্যামিওলনে বাঁশিওয়ালার মতো নিজস্ব মেধা, প্রজ্ঞা ও নেতৃত্বগুনে দিকনির্দেশনা ও গাইডলাইন দিয়ে দলকে দ্বিধা বা বহুধা বিভক্তির হাত থেকে রক্ষা করে জাতীয়তাবাদী শক্তিতে ‘জীয়নকাঠির’ ভুমিকায় অবতীর্ণ হয়েছিলেন। সরকারবিরোধী কঠিন সময়েও তিনি ছিলেন মাঠে-ময়দানে, সাধারণ নেতাকর্মীদের পাশে, প্রতিবাদ-প্রতিরোধে রাজপথে। দল যখন চরম চাপের মুখে, তখনো তিনি হয়ে উঠেছিলেন দলের নেতা কর্মীদের বিপদের বন্ধু ও রক্ষাকবচ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণমানুষের কল্যাণে কাজ করার বদ্ধমুল ধারণা ও প্রতিশ্রুতিতে তিনি সবসময় সংকল্পবদ্ধ ছিলেন এবং আছে্ন। এই আদর্শের বলে বলীয়ান হয়ে তিনি আজন্ম উখিয়া টেকনাফের আপামর মানুষকে বিনি সুতোর মালায় গ্রথিত করে রেখেছেন এক অদৃশ্য যাদুর পরশে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ ( উখিয়া টেকনাফ) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র একক প্রার্থী হিসেবে জনগণের ভালোবাসায় মুল্যবান রায়ের মাধ্যমে পঞ্চম বারের মতো সাংসদ হয়ে এতদ এলাকার একজন সরকারের প্রভাবশালী মন্ত্রী হিসেবে আবির্ভুত হতে পারেন বলে আম জনতার বদ্ধমুল ধারণা।

দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে শাহজাহান চৌধুরী কখনোই বিতর্কিত কর্মকান্ডের সাথে যেমন জড়িত হননি, তেমনি কোনপ্রকার দুর্নীতির সাথে আপোষ করেননি। তাঁর জীবদ্দশায়, তিনি উদার গণতান্ত্রিক, জনবান্ধব, নিষ্কন্টক ও নিরেট ভদ্র মানুষ হিসেবে সারাদেশ তথা দক্ষিন চট্টগ্রামে পরিচিত। তাঁর নামের পাশে কোন প্রকার নেতিবাচক বিশেষণ কোন কালেই যুক্ত হয়নি। তিনি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেননি, মাদকের সাথে সম্পৃক্ত থাকেননি, জমি দখল, বিপক্ষ দলের উপর দমন, নিপীড়ন, মিথ্যা মামলা, হামলা কিংবা পক্ষপাতদুষ্ট রাজনীতি চর্চা করেন নি। তিনি দেশের তথা উখিয়া টেকনাফের মানুষের পালস বুঝে সবসময় জনগণের সেবক হয়ে কাজ করে গেছেন।

তিনি শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সু-শাসন প্রতিষ্টা, মানবাধিকার নিশ্চিতকরণ, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সাম্য ও ন্যায় বিচার, নারীপুরুষের সমতাবিধান কল্পে নিরলসভাবে কাজ করেছেন। উখিয়া টেকনাফের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, মন্দির, কিয়াং (বৌদ্ধ মন্দির), এতিমখানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান নির্মাণ উনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। নতুন সড়ক-অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং পানীয় জল সরবরাহ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নত করার চেষ্টা করেছেন। তাছাড়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের মাধ্যমে তিনি প্রান্তিক কৃষকদের জীবন জীবিকার মান উন্নত ও নিশ্চিত করার চেষ্টা করেছেন। ফলে স্থানীয় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়েছে। তাছাড়া, বিভিন্ন সমাজসেবামুলক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ সৃষ্টি তিনি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, আবহাওয়া ও জলবায়ু সামঞ্জস্য রাখার ব্যাপারে সচেষ্ট থেকে নাগরিক সচেতনতা বৃদ্ধি, বনপ্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন এনজিওদের সমন্বয়ে অনুকুল পরিবেশ সুরক্ষার কাজকে ত্বরান্বিত করেছেন।

জনবান্ধব রাজনীতির দৃষ্টান্ত হিসেবে তিনি সবসময় তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করেছেন এবং তাদের পাশে থেকেছেন। যার ফলে, তাঁর প্রতি জনগণের ভালোবাসা ও আস্থা দিন দিন জ্যামিতিক হারে বেড়েই চলছে। বর্তমানে উখিয়া-টেকনাফের আপামর জনগণ, সাধারণ ভোটারবৃন্দের আস্থা ও বিশ্বাস-আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাহজাহান চৌধুরী রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবেন। একইসঙ্গে, বিএনপি যদি সরকার গঠন করে, তবে তাঁকে মন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া সময়ের দাবি বলেও মনে করেন অনেকে।

ইতিবাচক ও গঠনমুলক রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত উখিয়া টেকনাফের রাজনীতিতে শাহজাহান চৌধুরী একজন আদর্শিক নাম, পরিচ্ছন্ন, জনদরদি এবং দুরদৃষ্টিসম্পন্ন নেতা ও ব্যক্তিত্ব। তিনি তার মহিমায় চির ভাস্বর। তিনি এমন এক নেতা, যার জীবনচারিত আদর্শ, রাজনীতির দর্শন, অনুকরনীয় ব্যক্তিত্ব-সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ মানসিকতা, মানবতার পরাকাষ্ট সম্বলিত সংবেদনশীলতা, বুদ্ধিমত্তা, যোগাযোগ দক্ষতা, পরিস্থিতি নিয়ন্ত্রণের নিজস্ব কৌশল এবং সর্বোপরি বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে উৎসারিত হয়ে দেশপ্রেমে চির ভাস্বর আলোকবর্তিকা হয়ে থাকবেন উখিয়া টেকনাফের মানুষের হৃদয়ে। তাই তিনি অপ্রতিদ্বন্ধী, অপ্রতিরোধ্য ও আগামীর উখিয়া টেকনাফের গণমানুষের কান্ডারী।

(লেখকঃ কলামিষ্ট, পরিবেশ ও মানবাধিকার কর্মী এবং ভাইস প্রেসিডেন্ট-কক্সবাজার জেলা প্রেসক্লাব)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর