রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ৭ মার্চের ভাষণ প্রচার করায় ছাত্রলীগ নেতা আটক, শাহবাগ থানার সামনে উত্তেজনা-হাতাহাতি কক্সবাজারে ছুরিঘাকাতে যুবককে হত্যা আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত ইরানের ৪২ জাহাজ ধ্বংসের দাবি করলেন ট্রাম্প ইরানে হামলা করে ‘বিশ্বের উপকার করেছে’ যুক্তরাষ্ট্র; ট্রাম্প চরম হুমকিতে পানি নিরাপত্তা বাড়ছে নৃশংসতা ছিনতাই; উদ্বেগ ছড়াচ্ছে চাঁদাবাজি ডাকাতির মতো ঘটনাও দীর্ঘ যুদ্ধের বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নোয়াখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

সীমান্তবাংলা ডেস্ক / ৬৮ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জালিয়াল এলাকায় বজ্রপাতে আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার দুপুর ১২টার দিকে জালিয়াল এলাকার দালাল বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পাক কিশোরগঞ্জ সল্যাঘটাইয়া গ্রামের শাহ আলমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মানবাধিকার কর্মী শামসুদ্দিন বাহার বলেন, সকাল থেকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন আবুল কালামসহ আরও তিন শ্রমিক। সকাল ১০টার পর থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। দুপুরে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে অন্য তিন শ্রমিক কাজ রেখে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। কিন্তু আবুল কালামের হাতে করাত থাকায় তিনি দ্রুত নিরাপদ স্থানে যেতে পারেননি, পথের মধ্যে বজ্রপাতে মারা যান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর