বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, সীমান্তবাংলা / ৮৬ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলেছে, সেটা তাদের রাজনৈতিক বক্তব্য— এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (২৬ জানুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই বলেও জানান তিনি।

উপদেষ্টা পরিষদ পুনর্বিন্যাস ইস্যুতে তিনি বলেন, উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসবে এমন কোনো খবর আপাতত নেই, দেশে এখন সেরকম পরিস্থিতিও তৈরি হয়নি। পরবর্তীতে প্রয়োজন হলে, তখন পরিবর্তন আনা হতে পারে বলে জানান উপদেষ্টা।

এর আগে, দুপুরে ফেসবুকে সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে একটি স্ট্যাটাস দেন আসিফ নজরুল। সেখানে তিনি বলেন, বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আওয়ামী লীগকে উৎসাহিত করবে। গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগকে মনে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর