2

মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

না ফেরার দেশে সঙ্গীত পরিচালক বাসুদেব

সীমান্তবাংলা ডেস্ক: / ১০৯ জন পড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বিশিষ্ট সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ মারা গেছেন। রোববার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫১ বছর।

দীর্ঘদিন তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। রাত ১০টার দিকে তিনি নিজ বাসায় অুসুস্থ হয়ে পড়লে তাকে বারডেমে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।

সংগীতশিল্পী রুপতনু দাশ শর্মা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসাতেই হার্ট-অ্যাটাক হয়। পরে হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, বাসুদেব ঘোষের মরদেহ রাতেই তার জন্মস্থান চট্টগ্রাম বোয়ালখালীর কানুনগো পাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য করা হবে। তবে তার আগে শেষ বিদায়ের জন্য নেয়া হবে মগবাজারের বাসায়।

সুরকার বাসুদেব ঘোষ ১৯৯৫ সাল থেকে কাজ করে আসছিলেন। তার সুরে অন্যতম গানের মধ্যে রয়েছে- ‘তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও’, ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’, ‘আমি খুঁজে বেড়াই আমার মা’, ‘এই করে কেটে গেল ১২টি বছর’, ‘দেহ মাদল’।

২০১১ সাল থেকে তিনি অনেকটা নিভৃতে নিজ উদ্যোগে কাজ করছিলেন ইতিহাসের সবচেয়ে বড় দেশাত্মবোধক গানের অ্যালবাম নিয়ে।

এক হাজার দেশের গান নিয়ে সাজানো এই অ্যালবামে নাম রেখেছিলেন ‘সূর্যালোকে শাণিত প্রাণের গান’। যাতে এর মধ্যে কণ্ঠ দিয়েছেন শতাধিক শিল্পী। গান রেকর্ড করেছেন প্রায় আড়াইশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2