রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ৭ মার্চের ভাষণ প্রচার করায় ছাত্রলীগ নেতা আটক, শাহবাগ থানার সামনে উত্তেজনা-হাতাহাতি কক্সবাজারে ছুরিঘাকাতে যুবককে হত্যা আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত ইরানের ৪২ জাহাজ ধ্বংসের দাবি করলেন ট্রাম্প ইরানে হামলা করে ‘বিশ্বের উপকার করেছে’ যুক্তরাষ্ট্র; ট্রাম্প চরম হুমকিতে পানি নিরাপত্তা বাড়ছে নৃশংসতা ছিনতাই; উদ্বেগ ছড়াচ্ছে চাঁদাবাজি ডাকাতির মতো ঘটনাও দীর্ঘ যুদ্ধের বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান অভিনেতা কে এস ফিরোজ

সীমান্তবাংলা ডেস্ক: / ১০১ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সীমান্তবাংলাঃঃ টেলিভিশন ও সিনেমার বর্ষিয়ান অভিনেতা কে এস ফিরোজ মারা গেছেন। বুধবার সকাল ৬টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম খবর নিশ্চিত করে বাংলাদেশ জার্নালকে বলেন, ‘ফিরোজ ভাই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে করোনার আগে সিএমএইচে ভর্তি ছিলেন। তখন সুস্থ হয়ে বাসায় ও ফিরে যান। গত তিনদিন আগে আবারও এ সমস্যায় ভুগে সিএমএইচে ভর্তি হন। আজকে সকালে না ফেরার দেশে চলে যান।’

শিল্পী সংঘের এ নেতা আরও জানান, কে এস ফিরোজের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বাদ জোহর। জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কে এস ফি‌রোজের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরের মশাং গ্রামে হলেও তার জন্ম ঢাকার লালবাগে। নাটদ্যল ‘থিয়েটার’র সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয়ে কে এস ফিরোজের পথচলা শুরু।

১৯৬৭ সালে কে এস ফিরোজ বাংলাদেশে সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি নেন। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন। তারই আগে ১৯৭৪ সালের ১ নভেম্বর মাধবী’র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কে এসে ফিরোজের তিন মেয়ে। তারা হচ্ছেন- নাদিয়া, সাদিয়া ও রাবেয়া জাহান ফিরোজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর