শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন অন্তর্বর্তী সরকার বৈধ, হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগের আলীকদমে বুলুপাড়ায় বিজিবি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেছেন লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ ‎জোয়ারিয়ানালায় সর্বপ্রথম বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

নারীকে টেনেহিঁচড়ে আহত : স্বতঃপ্রণোদিত মামলা আদালতের, তদন্তে পিবিআই

সীমান্তবাংলা ডেস্ক / ২৪ জন পড়েছে
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাই ও তাকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে আহত করার চাঞ্চল্যকর ও হৃদয়স্পর্শী ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। আগামী ২০ জুলাই এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, গত শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে পাচটার দিকে সিদ্ধেশ্বরীর গ্রীনল্যান্ড টাওয়ারের সামনে যানবাহনের জন্য অপেক্ষায় ছিলেন এক নারী। এসময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার নারীটির সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে টান দেয়া হয় নারীর হাতে থাকা ব্যাগটিকে। ব্যাগ না ছাড়ায় দুর্বত্তরা গাড়ির সাথেই নারীটিকে টেনে হেচড়ে নিয়ে যায় প্রায় পঞ্চাশ ফিট।

পরে আশপাশে থাকা তিন-চারজন ব্যক্তি দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। কিছুক্ষণের মধ্যে ওই নারী আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় ভুক্তভোগী নারী অন্যদেরকে হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন।

ঘটনাটি জনমনে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা করা হয়নি। তবে আইন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা ও পুলিশ রেগুলেশন বুক, ১৯৪৩-এর বিধি ২৪৩/২৪৪ অনুযায়ী, এমন আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানা কর্তৃপক্ষের তাৎক্ষণিক মামলা করা বাধ্যতামূলক। কিন্তু পুলিশের নির্লিপ্ততা ও ব্যর্থতার প্রেক্ষিতে আদালত নিজ উদ্যোগে মামলা গ্রহণ করেন।

আদেশে বলা হয়েছে, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে দণ্ডবিধির ৩৯২ (ডাকাতি), ৩৭৯ (চুরি), ৩২৫ (গুরুতর আঘাত প্রদান), এবং ৩৪ (একাধিক ব্যক্তির সমবেত অপরাধ) ধারার আওতায় একটি গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা অপরিহার্য। এ প্রেক্ষিতে ঢাকা মহানগরের পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপারকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন, ভুক্তভোগী নারীর জবানবন্দি গ্রহণ এবং ভিডিওসহ প্রাসঙ্গিক সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে ১৭৩ ধারার অধীনে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর