বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নরসিংদী প্রতিনিধি / ২০০ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ১৮ ফেব্রæয়ারি মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে এই ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ফারজানা আলম। নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথি ও বালিকা উচ্চ বিদ্যানিকেতনের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতন এর অভিভাবক সদস্য প্রান্তিক কুমার সাহা, মো: সারোয়ার হোসেন ভূইয়া ঝন্টু, রিপন কুমার সাহা, মো: শফিকুল ইসলাম, সুজাতা সাহা, দীলিপ কুমার সাহা, ফাতেমা জান্নাত, সিনিয়র শিক্ষক তপন কুমার সাহা ও নরসিংদী শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ প্রমুখ। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ফারজানা আলম পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিজেদের তুলে ধরতে উৎসাহ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর