শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন অন্তর্বর্তী সরকার বৈধ, হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগের আলীকদমে বুলুপাড়ায় বিজিবি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেছেন লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ ‎জোয়ারিয়ানালায় সর্বপ্রথম বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

নরসিংদীর রায়পুরায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নরসিংদী প্রতিনিধি / ৪০ জন পড়েছে
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

 

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ জানুয়ারি) রায়পুরা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সালেক আহমেদ পলাশ নামে এক সাংবাদিক ।

অভিযোগকারী সালেক আহমেদ পলাশ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত: সালাউদ্দিন আহাম্মেদের ছেলে। তিনি দৈনিক মানবকন্ঠ পত্রিকার উপজেলা সংবাদদাতা ও রায়পুরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ পদে দায়িত্বরত আছেন। হুমকিদাতা একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আবুল কাশেম (৬০)। সে অলিপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সাধারণ ডায়েরিতে দেওয়া তথ্য থেকে জানা যায়, সাংবাদিক সালেক আহমেদ পলাশ ও আবুল কাশেম এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এরই জের ধরে আবুল কাশেম নরসিংদীর জজ আদালতে দেওয়ানী আপীল মোকদ্দমা (নং-২/২০১৪ ইং) দায়ের করেন। ওই মামলায় পরাজয় নিশ্চিত জেনে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল আটটার দিকে আবুল কাশেম ও তার পরিবারের অন্যান্য লোকজন আমার বসত বাড়ির সামনে আসিয়া গাল-মন্দসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন। পাশাপাশি নানা রকম ভয়ভীতিসহ আমার চলাচলের রাস্তা বন্ধ করিয়া দেওয়ারও হুমকি দেন তিনি।

এ অবস্থায় সাংবাদিক সালেক আহমেদ পলাশ ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় সাংবাদিক সালেক আহমেদ পলাশ ও তার পরিবারের লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর