রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ৭ মার্চের ভাষণ প্রচার করায় ছাত্রলীগ নেতা আটক, শাহবাগ থানার সামনে উত্তেজনা-হাতাহাতি কক্সবাজারে ছুরিঘাকাতে যুবককে হত্যা আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত ইরানের ৪২ জাহাজ ধ্বংসের দাবি করলেন ট্রাম্প ইরানে হামলা করে ‘বিশ্বের উপকার করেছে’ যুক্তরাষ্ট্র; ট্রাম্প চরম হুমকিতে পানি নিরাপত্তা বাড়ছে নৃশংসতা ছিনতাই; উদ্বেগ ছড়াচ্ছে চাঁদাবাজি ডাকাতির মতো ঘটনাও দীর্ঘ যুদ্ধের বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নরসিংদীতে ছেলের হাতে পিতা খু’ন

নরসিংদী প্রতিনিধি / ৩৭০ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

 

মনির হোসেন (২৮) নামে এক মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে পিতা কবির মিয়া (৫০) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামে। নিহত কবির মিয়া বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মনির হোসেনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন রাত আনুমানিক আড়াইটার সময় ঘুম থেকে উঠে মনির হোসেন একটি শাবল নিয়ে ঘুমন্ত অবস্থায় তার পিতা কবির মিয়াকে এলোপাতারিভাবে পিটাতে থাকে। এতে ঘটনাস্থলেই কবির মিয়া মারা যায়। ঘটনা জানাজানি হয়ে গেলে আশপাশের লোকজন এসে মনির হোসেনকে আটক করে। পরে রায়পুরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং মনির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। প্রতিবেশি মো: জয়নাল মিয়া জানান, কবির হোসেনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মনির হোসেন সকলের বড়। গত এক বছর আগে মনির হোসেন জমিজমা বিক্রি করে সৌদি আরবে যায়। সেখানে দালালের খপ্পরে পরে কাজ না পেয়ে কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসে। এরপর থেকে মনির হোসেন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে মাদকাসক্ত হয়ে পরে। সে পাগলের মতো চলাফেলা করতো। গত ছয়মাস পূর্বে মনির হোসেন তার দাদী, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় করা মামলায় মনির হোসেন ৩মাস জেলহাজতে ছিলো। পরে তার পিতা কবির মিয়া ছেলে মনির হোসেনকে জামিনে ছাড়িয়ে আনেন। এরপর থেকে ছেলেকে নিয়ে পিতা কবির হোসেন একটি দু’চালা ঘর নির্মাণ করে বসবাস করতো এবং তিনি নিজেই ছেলের দেখাশোনা করতেন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, প্রবাসফেরত ছেলের শাবলের আঘাতে কবির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পর তার ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে আটককৃত মনির হোসেন মানসিক ভারসাম্যহীন কিনা তা ডাক্তারী পরীক্ষার পর জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর