শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন অন্তর্বর্তী সরকার বৈধ, হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগের আলীকদমে বুলুপাড়ায় বিজিবি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেছেন লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ ‎জোয়ারিয়ানালায় সর্বপ্রথম বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

জাতিসংঘের আলোকচিত্র প্রদর্শনীতে কক্সবাজারের শাহ আলম বাবুর ছবি

নিজস্ব প্রতিবেদক, সীমান্তবাংলা / ২০৭ জন পড়েছে
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

সারাদেশের পাঁচ শতাধিক ছবির মধ্য থেকে কক্সবাজারের তরুণ আলোকচিত্রী শাহ আলম বাবুর তোলা একটি ছবি নির্বাচিত হয়েছে জাতিসংঘের আয়োজিত “UN80 Youth Photo Exhibition”–এ। জাতিসংঘের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশের তরুণ ফটোগ্রাফারদের তোলা ৮০টি অনন্য ছবি স্থান পেয়েছে, যেগুলো শান্তি, সাম্য এবং টেকসই ভবিষ্যতের গল্প তুলে ধরেছে।

শাহ আলম বাবুর তোলা ছবিটির শিরোনাম “সোনার বাংলাদেশ”। ছবিটিতে দেখা যায়, নদীর পাড়ে এক শিশুকে, যে জেলেদের ফেলে যাওয়া অনুপযুক্ত মাছ কুড়িয়ে নিচ্ছে পরিবারের একবেলার আহার জোগাতে। এই ছবির মাধ্যমে সমাজের প্রান্তিক বাস্তবতা এবং মানবিক বোধকে অনবদ্যভাবে তুলে ধরেছেন তিনি।

নিজের অর্জন সম্পর্কে শাহ আলম বাবু বলেন,

“আজকের এই দিনে জাতিসংঘের প্রদর্শনীতে একজন Powerful Photographer হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জীবনের গর্বের মুহূর্ত। এই স্বীকৃতি শুধু আমার না, এটা কক্সবাজারের অর্জন, আমাদের সকলের অর্জন।”

তিনি আরও জানান, এই অর্জনের পেছনে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মা-বাবা—যাদের ভালোবাসা ও প্রার্থনা তাকে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে।

জাতিসংঘের এই আলোকচিত্র প্রদর্শনী চলছে রাজধানীর গুলশান-২ এর শাহাবুদ্দিন পার্কে, ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। “Youth as Catalysts of Change” শিরোনামে আয়োজিত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত এবং পার্কের সময়সূচি অনুযায়ী দর্শনার্থীরা বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন।

জাতিসংঘের ৮০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে তরুণদের দৃষ্টিতে ফুটে উঠেছে নতুন বিশ্বের স্বপ্ন—একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও টেকসই ভবিষ্যতের বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর