রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ৭ মার্চের ভাষণ প্রচার করায় ছাত্রলীগ নেতা আটক, শাহবাগ থানার সামনে উত্তেজনা-হাতাহাতি কক্সবাজারে ছুরিঘাকাতে যুবককে হত্যা আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত ইরানের ৪২ জাহাজ ধ্বংসের দাবি করলেন ট্রাম্প ইরানে হামলা করে ‘বিশ্বের উপকার করেছে’ যুক্তরাষ্ট্র; ট্রাম্প চরম হুমকিতে পানি নিরাপত্তা বাড়ছে নৃশংসতা ছিনতাই; উদ্বেগ ছড়াচ্ছে চাঁদাবাজি ডাকাতির মতো ঘটনাও দীর্ঘ যুদ্ধের বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

হাবিবুর রহমান ; চুয়াডাঙ্গা, প্রতিনিধি / ৬২ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠের ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ
উদ্ধার করা হয়। নিহত আলমগীর হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত শামসুল মন্ডলের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার দুপুরে খড়ি (জ্বালানি কাঠ) সংগ্রহের জন্য আলমগীর বাড়ী থেকে বের হন।

এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ মঙ্গলবার সকালে গ্রামের কয়েকজন কৃষক মাঠে কৃষি কাজ করতে গিয়ে একটি মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে, আলমগীরের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন,মরদেহ উদ্ধার করে করে ময়না তদন্তের জন্য সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে এটি স্বাভাবিক মৃত্যু না কি হত্যাকান্ড। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর