শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন অন্তর্বর্তী সরকার বৈধ, হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগের আলীকদমে বুলুপাড়ায় বিজিবি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেছেন লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ ‎জোয়ারিয়ানালায় সর্বপ্রথম বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

চীনে মাফিয়া পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড

সূত্র: বিবিসি নিউজ / ২০৮ জন পড়েছে
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

মিয়ানমারে বছরের পর বছর ধরে প্রতারণা ও খুনের সাথে জড়িত কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিং পরিবারের ডজনের বেশি সদস্যকে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে; তাদের মধ্যে অনেকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড পেয়েছে।

মিয়ানমার-চীন সীমান্তের কাছের লাওকাই শহরকে জুয়া, মাদক ও প্রতারণার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করার অভিযোগ রয়েছে চারটি প্রভাবশালী মাফিয়া পরিবারের ওপর। সেই চারটি পরিবারগুলোর মধ্যে একটি মিং পরিবার।

২০২৩ সালে মিয়ানমার কর্তৃপক্ষ কঠোর অভিযান চালিয়ে এসব পরিবারের অনেক সদস্যকে গ্রেফতার করে চীনের হাতে তুলে দেয়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় ওয়েনঝো শহরে মোট ৩৯ জন মিং পরিবারের সদস্যের রায় ঘোষণা করা হয়।

রায়ের মধ্যে—

  • ১১ জনকে মৃত্যুদণ্ড,
  • ৫ জনকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড,
  • ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড,
  • বাকিদের ৫ থেকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত জানিয়েছে, ২০১৫ সাল থেকে মিং পরিবার এবং অন্যান্য অপরাধী গোষ্ঠী টেলিযোগাযোগ প্রতারণা, অবৈধ ক্যাসিনো, মাদক পাচার ও যৌনকর্মী ব্যবসা চালিয়ে আসছিল। এসব প্রতারণা ও জুয়া থেকে তারা ১০ বিলিয়ন ইউয়ান (১.৪ বিলিয়ন মার্কিন ডলার) আয় করেছে।

অভিযোগ রয়েছে, চারটি মাফিয়া পরিবারের প্রতিটি ক্যাসিনো প্রতিবছর কয়েক বিলিয়ন ডলারের অবৈধ লেনদেন করতো।

সূত্র: বিবিসি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর