শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন অন্তর্বর্তী সরকার বৈধ, হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগের আলীকদমে বুলুপাড়ায় বিজিবি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেছেন লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ ‎জোয়ারিয়ানালায় সর্বপ্রথম বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের শুনানি অনুষ্ঠিত

যমুনা টেলিভিশন / ২১১ জন পড়েছে
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে শুনানি হয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) বিকেলে জেলা পরিষদের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনাস্থা প্রস্তাবের শুনানীর আয়োজন করা হয়। এ সময়, উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার, অভিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং অভিযোগকারী পরিষদের সকল সদস্য ও কর্মকর্তারা। পৌনে ৩ টা থেকে শুরু হয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে এ শুনানি।

এর আগে, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, ঘুষ, অনিয়ম, দুর্নীতির অভিযোগ দাখিল করে অনাস্থা প্রস্তাব দেয় পরিষদের ১৪ জন সদস্য। তারপর থেকেই অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে।

অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকতে গত ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশ দেয়।

মূলত এরপর থেকেই জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বিভিন্ন সময়ে তদন্ত হয়। এরই প্রেক্ষিতে আজ চূড়ান্ত শুনানি কার্যক্রম হয়। তবে অভিযোগ ও শুনানির বিষয়ে জিরুনা ত্রিপুরা কোনো মন্তব্য করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর