বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ২, আহত ২৫

নরসিংদী প্রতিনিধি : / ৫১ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে টেঁটা ও বন্দুকযুদ্ধে ২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৮ টায় রায়পুরার উপজেলার দুর্গম চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামে পূর্বঘোষিত যুদ্ধের ডাক দিয়ে যুদ্ধে নেমে পরে আওয়ামী লীগের দুটি গ্রুপ। প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে টেঁটা ও বন্দুক যুদ্ধে দুইজন নিহত হয় এবং অন্তত ২৫ জন আহত হয়। নিহতরা হলো, আলী আহমদ (২৪), আলমগীর হোসেন আলম (১৯) ।

আহতদের কে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আশরাফুল হক গ্রুপের মধ্যে বন্দুক ও টেঁটা যুদ্ধ হয় । এতে রাতুল হাসান জাকিরের সমর্থক একজন ও আশরাফুল ইসলামের সমর্থক একজন নিহত হয়।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। পরে বিস্তারিত জানা যাবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে কোথাও কোথাও সংঘর্ষ হচ্ছে বলে খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর