দুই বাংলার জনপ্রিয় actress জয়া আহসান একটি নতুন আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন। নারীকেন্দ্রিক ও রোমাঞ্চকর গল্পের এই সিরিজে তাকে একজন লড়াকু গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
সিরিজের শুটিং বর্তমানে কলকাতায় চলছে। জয়া আহসান তার চরিত্র সম্পর্কে বলেন, এই চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্য সব চরিত্রের চেয়ে আলাদা। পর্দায় ফুটিয়ে তুলতে আমাকে অনেক খাটতে হচ্ছে।