আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন জোট গঠনের ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। ছোট ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা নিজেদের মধ্যে তলে তলে একাধিক গোপন ও প্রকাশ্য বৈঠক করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এই নতুন জোট বৃহৎ দুই দলের বাইরে একটি বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। তারা মনে করে, দ্বিদলীয় বৃত্ত থেকে বেরিয়ে দেশের মানুষ এখন নতুন কোনো রাজনৈতিক শক্তির নেতৃত্ব দেখতে চায়।