পরিবেশের ক্ষতি না করে দ্রুতগতির যাতায়াত নিশ্চিত করতে দেশে প্রথম পরিবেশবান্ধব বৈদ্যুতিক ট্রেন সার্ভিসের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। রেলওয়ে বিভাগ জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে জ্বালানি খরচ কমবে এবং বায়ু দূর্ষণ শূন্যের কোঠায় নেমে আসবে।
রেলপথ মন্ত্রী জানান, সরকারের ডিজিটাল বাংলাদেশ ও পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই ট্রেন চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রধান রেল রুটগুলোকে বিদ্যুতায়নের আওতায় আনা হবে।